
15 Nov 2025
জার্মান ভিত্তিক বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি সম্প্রতি তাদের স্বনামধম্য ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট - এর দুটি নতুন ক্যাটাগরি : ‘ স্ক্যান পিসিসি ম্যাক্স ৫২ . ৫ ’ ও ‘ স্ক্যান ইভোবিল্ড ’, এবং রুবি সিমেন্ট - এর নতুন দুটি ক্যাটাগরি : ‘ রুবি পিসিসি ম্যাক্স ’ ও ‘ রুবি এসআরসি ’ ( সালফেট রেজিস্টিং ব্লাস্ট ফার্নেস সিমেন্ট ) বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। উন্নত গবেষণা, আন্তর্জাতিক মানের কাঁচামাল এবং সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই নতুন পণ্যসমূহ দেশের নির্মাণশিল্পে উদ্ভাবন ও দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে।
পিসিসি ম্যাক্স বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং প্রথম ৫২ . ৫ এন গ্রেডের পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট , যা ২ দিনে ২০ এমপিএ এবং ২৮ দিনে ৫২ . ৫ এমপিএ শক্তি অর্জন করে যা দীর্ঘমেয়াদে OPC সিমেন্ট থেকেও বেশি শক্তি প্রদান করে। এটি নির্মাণ কাজকে যেমন সাশ্রয়ী করবে , তেমনি সময়ও বাঁচাবে।
স্ক্যান ইভোবিল্ড একটি লো - কার্বন , পরিবেশবান্ধব সিমেন্ট , যা ৫০ % কম কার্বন নিঃসরণ করে এবং নির্মাণের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে।
রুবি এসআরসি সিমেন্টটি বাংলাদেশের প্রথম সালফেট রেজিস্টিং ব্লাস্ট ফার্নেস সিমেন্ট , যা উপকূলীয় ও লবণাক্ত এলাকার জন্য বিশেষভাবে উপযোগী। রুবি এসআরসি নির্মাণকে উপকূলীয় এলাকায় মাটিতে ও পানিতে থাকা লবণ ও সালফেট থেকে সুরক্ষিত রাখে।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল - এ আয়োজিত নতুন পণ্যসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব টেরেন্স অং কিয়ান হক , সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর জনাব সামির জাকারিয়া , প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ , প্রোডাক্ট এক্সপার্টস এবং সারাদেশ থেকে আগত ইঞ্জিনিয়ার ও ব্যবসায়িক পার্টনারগণ।
জনাব সামির জাকারিয়া বলেন ,
“ আজ আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের জন্য নিয়ে এসেছি এমন তিনটি উদ্ভাবনী সিমেন্ট , যা শুধু নির্মাণকে শক্তিশালী করবে না , সময় ও খরচও বাঁচাবে। পিসিসি ম্যাক্স ৫২ . ৫ এন গ্রেড শক্তি প্রদান করে , স্ক্যান ইভোবিল্ড পরিবেশবান্ধব ও টেকসই , আর রুবি এসআরসি উপকূলীয় এলাকায় নির্মাণের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে। এগুলো হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর স্থায়িত্ব , গুণমান ও উদ্ভাবনের অঙ্গীকারের প্রতীক। ”
22 December 2025
13 October 2025
2 February 2025
22 January 2025